ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্টে আটক ছাত্রলীগ নেতা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৬ PM

ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্টে আটক ছাত্রলীগ নেতা

সংবাদদাতা

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৭:৪৫:৪৩ PM

ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্টে আটক ছাত্রলীগ নেতা


ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি শেখ সামাদকে আটক করেছে পুলিশ। আটক শেখ সামাদ মৌলভীবাজারের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আকিব আলীর বড় ছেলে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি শেখ সামাদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মাহবুবু বলেন, মৌলভীবাজার একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর