দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৬ PM

দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সংবাদদাতা

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৭:৩৬:৩৩ PM

দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই নেতা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছালিক মিয়া ও একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

বুধবার দোয়ারাবাজার থানাপুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দোয়ারাবাজার থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর