গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে মঞ্জুর আহমদ নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের পুত্র।
বুধবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা লাশের কথা জানতে পেরেছেন।
তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল পোস্টমর্টেমের পর জানা যাবে।
আজকের সিলেট/এপি









