দোয়ারাবাজারে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৬ AM

দোয়ারাবাজারে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৪:৩১:০৩ PM

দোয়ারাবাজারে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১


সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত কবির ওই গ্রামের নুর আলীর পুত্র।

বুধবার দুপুরে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্থানীয় সোনাপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সিকন্দর আলী ও নুর আলীর পুত্র কবির উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার দুপুরে দু"পক্ষের তুমুল সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর