অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লা শ উদ্ধার, শাশুড়ি আটক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ AM

অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লা শ উদ্ধার, শাশুড়ি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৯:৫৮:২৯ AM

অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লা শ উদ্ধার, শাশুড়ি আটক


হবিগঞ্জের মাধবপুরে কচুরিপানার ভেতর থেকে মায়েশা আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা।

মঙ্গলবার রাতে উপজেলার সোনাই আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কচুরিপানার ভেতর থেকে বের হয়ে থাকা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবার দাবি, মায়েশাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বামী সোহাগ ও পরিবারের সদস্যরা মরদেহ গোপনে ডোবার কচুরিপানায় লুকিয়ে রাখে।

জানা যায়, প্রায় ১ বছর আগে সোনাই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাসিম মিয়ার ছেলে সোহাগ ওরফে রমজান মিয়ার সঙ্গে প্রেম করে বিয়ে হয় মায়েশার। কিন্তু বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। প্রায় ১০ দিন আগে মায়েশা নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্বামী সোহাগ আত্মগোপনে রয়েছে।

মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্লা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি রুমানা বেগম (৫২) কে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর