নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ AM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১২:৫৮:১৮ AM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত


হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত নূর আলী (৫৫) সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বরকতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

মঙ্গলবার  রাত ১০টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামের আওলাদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫), নবীগঞ্জ উপজেলার ছোট শাকোয়া গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল হোসেন (২৫), বানিয়াচং থানার নন্দিপাড়া এলাকার সেরুল খানের ছেলে ইয়াজুর হুসেন (২০), সিলেট জেলা ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের হাছন উল্লার ছেলে আছগর উল্লা মিয়া (৫৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ থ-১১-৯১১) এবং আউশকান্দি থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-৬৯৯) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনকে রেফার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর