শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ AM

শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৬:০৫:১৩ PM

শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মো. রেজাউল হক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের মো. আমিনুর রহমানের পুত্র।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে যাচ্ছিল রেজাউল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং ইউপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তার ও এলাকাবাসীর সহায়তায় আহত কিশোরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ ঘটনার সততা নিশ্চিত করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর