হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামের এক শ্রবণ প্রতিবন্ধীর বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ছেরাগ আলী কালুটুলা গ্রামের বাসিন্দা।
রোববার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী জানান, ছেরাগ আলী কানে কম শুনতেন। বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই লাল মিয়া জানান- খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








