সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ এলাকায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারীর যাত্রী ও চালক নাঈম আহমদ জয় (২৭) মৃত্যু হয়। এঘটনায় মাইক্রোবাসের বাকি যাত্রীরা আহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত পরে বলা যাবে। আমরা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত নাঈম সিলেট মহানগরের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য। তিনি যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জের মডেল বাজারে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আজকের সিলেট/ডি/এসটি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








