সুনামগঞ্জে মাসের প্রথমদিনে ভারতীয় চোরাচালান জব্দ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৭ PM

সুনামগঞ্জে মাসের প্রথমদিনে ভারতীয় চোরাচালান জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৪:২৪:৫২ PM

সুনামগঞ্জে মাসের প্রথমদিনে ভারতীয় চোরাচালান জব্দ


সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত এলাকা থেকে চোরাচালানের ২০০ পিস ভারতীয় শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার ছিনাউরা বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় এসব শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় শাড়ি ও বিড়ির আনুমানিক মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাউড়া সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর