চা শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে এনসিপির মতবিনিময় সভা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৩ PM

চা শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে এনসিপির মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০৯:০৩:০৪ AM

চা শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে এনসিপির মতবিনিময় সভা


সিলেটে চা শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এর নেতারা চা শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও এনসিপি শ্রমিক উইং সিলেট বিভাগের আহ্বায়ক শিব্বির আহমদ বলেন, আগামী এক মাসের মধ্যে যদি চা শ্রমিক ভাইদের বকেয়া বেতন পরিশোধে সিলেট জেলা প্রশাসক ব্যর্থ হন, তবে তার উচিত হবে পদত্যাগ করা।

তিনি বলেন, চা শ্রমিকরা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। টাকার অভাবে শিক্ষা, চিকিৎসা ও খাদ্যসহ ন্যূনতম চাহিদাগুলোও তারা পূরণ করতে পারছেন না।

তিনি আরও আহ্বান জানান, সংশ্লিষ্ট সকলকে চা শ্রমিকদের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে ও দ্রুত পদক্ষেপ নিতে।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলা নেতা ও সংগঠক ফয়সাল আহমদ। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং-এর যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মোঃ সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আকন্দ, কেন্দ্রীয় কমিটির সংগঠক ইঞ্জিনিয়ার জীবন হাওলাদার, লুকমান আহমদ হুদয়, মুঈনুদ্দিন উদ্দিন আহমদ, মাহবুব রহমান, সজল আহমদ, এবং বৈষম্যবিরোধী সংগঠক আবু সাঈদ শেখ জামাল।

চা শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন ধরণী দাস, কুমারী মুখার্জি ও মুকন্দ দাস প্রমুখ। তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না, ফলে তাদের জীবনযাত্রার মান চরমভাবে অবনতির দিকে।

এ সময় এনসিপি শ্রমিক উইং-এর কেন্দ্রীয় নেতারা আশ্বাস দেন, চা শ্রমিকদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য সংগঠন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর