মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪০ PM

মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ১১:১৪:১৭ AM

মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের জামাল হাসান (৪০) ও তার স্ত্রী  আয়েশা বেগমের (৩৮) পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, বাখরনগরে রাতে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চারটি মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। হতাহতরা পিকআপ ভ্যানের যাত্রী। নিহত দম্পতির পরিচয় মিলেছে। পুলিশ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর