জকিগঞ্জে বসতঘর থেকে মোমিন আহমদ নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত মো. মোমিন আহমদ (৩৫) এই গ্রামের ফয়জুর রহমান পাতাই মিয়ার পুত্র।
বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোমিন আহমদ দাম্পত্য জীবনে নানা সমস্যায় ছিলেন। দীর্ঘদিন থেকে এক ব্যক্তির সাথে তার স্ত্রীর পরকীয়া চলছিলো। এই পরকীয়ার জের ধরে বৃহস্পতিবার ভোরে মোমিন আহমদের স্ত্রী তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রী পালিয়ে যাওয়ার আক্ষেপে মোমিন আহমদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন তদন্ত চলমান রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকে সিলেট/ডি/এপি
জকিগঞ্জ প্রতিনিধি 








