বিশ্বর ইজতেমায় এ পর্যন্ত দশ মুসল্লীর মৃত্যু
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৮ AM

বিশ্বর ইজতেমায় এ পর্যন্ত দশ মুসল্লীর মৃত্যু

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৪:২৮:৪১ AM

বিশ্বর ইজতেমায় এ পর্যন্ত দশ মুসল্লীর মৃত্যু


টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো। বার্ধক্যজনিত কারণে ও বিভিন্ন রোগে অসুস্থ হয়ে তারা মারা গেছেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্র জানায়, সবশেষ শুক্রবার দুপুর থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত ময়দানে আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- শেরপুর সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫) ও নেত্রকোণা সদরের খালিয়াজুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার মারা গেছেন ৪ জন। তারা হলেন- নেত্রকোণা সদর থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুরের তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

এছাড়া ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্ব। আয়োজকরা ধারণা করছেন, সব কিছু ঠিক থাকলে আখেরি মোনাজাতে অংশ নেবেন ৫০ লাখ মুসল্লি।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর