আনোয়ারুজ্জামান এর সাথে বিস্ফোরক মামলায় আসামি হলেন গোলাপ মিয়া
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৯ AM

আনোয়ারুজ্জামান এর সাথে বিস্ফোরক মামলায় আসামি হলেন গোলাপ মিয়া

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৫:৫৬:৫৬ AM

আনোয়ারুজ্জামান এর সাথে বিস্ফোরক মামলায় আসামি হলেন গোলাপ মিয়া


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, বিস্ফোরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন, সেলিনা মোমেনসহ ২১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য গোলাপ মিয়া ৩৩ নম্বর আসামি হিসেবে উল্লেখিত হয়েছেন।

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের সদরপুর গ্রামের বাসিন্দা মৃত তফুর আলীর ছেলে মো. আলাল মিয়া গত ১২ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।  

সিলেটের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক মামলাটি রেকর্ডের বিষয় নিশ্চিত করে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলা রুজু করা হয়।

 এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাপিয়ে পড়ে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা ছিটা, গুলি চাইনিজ কুড়াল ককটেল পেট্রোল বোমা সাউন্ড গ্রেনেডসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।

আন্দোলনকারীদের মারধর করে ককটেল বোমা, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাদী পেশাগত কাজ শেষে যাওয়ার পথে হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় বাদীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন থাকার কারণে মামলা দায়েরে দেরি হয়েছে বলে জানান মামলার বাদী মোঃ আলাল মিয়া।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর