শায়েস্তাগঞ্জে তাফরিদ কটন মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

শায়েস্তাগঞ্জে তাফরিদ কটন মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০৪:১৩:১৪ AM

শায়েস্তাগঞ্জে তাফরিদ কটন মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে গেছে। কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মিলসের একাংশে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তাফরিদ কটন মিলসে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ২৮৮ মেট্রিক টন তুলা পুড়ে ভস্মীভূত হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা এ ধরণের পুনরাবৃত্তি রোধে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর