ধর্মপাশায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সভা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৭ AM

ধর্মপাশায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সভা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৮:৩০:২৫ AM

ধর্মপাশায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সভা


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানার একটি  কক্ষে গুজবে কান না দেওয়া ও সকল ধর্মের মানুষজনদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা থানা পুলিশ এই সভার আয়োজন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা ও মধ্যনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ। থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বীর আহসানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মাজহারুল হক, আব্দুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মিল হক তালুকদার, সম্মিলিত উলামা পরিষদের উপজেলা কমিটির সভাপতি মাওলানা আমিনুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, জামায়াতে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার আমির বোরহান উদ্দিন, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজীব আহমেদ তালুকদার প্রমুখ।

সভায় বাংলাদেশের রাজনীতিসহ সকল অ্যন্তরীন বিষয় নিয়ে ভারতীয় গণামধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানানো হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর