সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. ছফেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মিল হক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজীব আহমেদ তালুকদার, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক মহি উদ্দিন আরিফ প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








