রাজনগরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২১ AM

রাজনগরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৯:৪৩:৩৯ AM

রাজনগরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।

সোমবার রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহন হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনজন মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া এলাকায় রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর