শায়েস্তাগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৬ PM

শায়েস্তাগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৭:২৭:১৬ AM

শায়েস্তাগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একটি স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে পাঁচশতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সভা শুরুতে শহীদ ও আহতদের স্মরণে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের স্মৃতিচারণ করেন। বক্তারা ১৯৭১ সালের গণঅভ্যুত্থান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন।

বক্তৃতায় অংশ নেন, শিক্ষক হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, সজল বরণ ব্রাক্ষচারী, শামীমা আক্তার, হেলেন আক্তার, মোহাম্মদ সোয়েব, বদরুন্নেছা খাতুন, দেব যানী ধর বর্ষা, লিটন চন্দ্র পাল, মুর্শেদা আক্তার আনচারী, দিপালী বেগম, নুসরাত জাহান, আজহারুল হোসাইন, তাসলিমা আক্তার, আজিজুর রহমান লিটন, মরিয়ম আক্তার তামান্না, নন্দিতা রায়, জামাল মিয়া, অঞ্জনা রানী দত্ত প্রমুখ।

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “হাজারো ছাত্র-জনতার জীবন দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে সেই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ ভুলে যাওয়া যাবে না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পৃষ্ঠপোষকতা না পায়, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।”

সভা শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর