মধ্যনগরে বিএনপির কর্মী সভায় সহ-সাংগঠনিক মিফতাহ্ সিদ্দিকী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৬ PM

মধ্যনগরে বিএনপির কর্মী সভায় সহ-সাংগঠনিক মিফতাহ্ সিদ্দিকী

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৭:২৩:০৭ AM

মধ্যনগরে বিএনপির কর্মী সভায় সহ-সাংগঠনিক মিফতাহ্ সিদ্দিকী


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাদ্য গোদাম এলাকায় মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজিত কর্মীসভায় যোগদেন উপজেলা সদর সহ চারটি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দীন আহম্মেদ মিলনের সভাপতিত্ব ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড নুরুল ইসলাম নুরুল এর সঞ্চালনায়-কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এসময় প্রধান অতিথি সহ আগত অতিথিগন বক্তব্যে তুলে ধরেন ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১সদস থেকে ২১সদস্যের বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।আগামী ৮ডিসেম্বর রাত আটটার ভিতরে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আবেদন দাখিল করা।নেতৃবৃন্দের প্রতি আহ্বান আওমী রক্তের ধূসররা চারিদিকেই ছড়িয়ে রয়েছে সুযোগে যেন কোন ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরী না করতে পারে সেদিকে সজাগ ও আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যহয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।বক্তাগন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের স্বীকার নেতৃবৃন্দদের আগামীদিনে কমিটিতে মূল্যায়নের আহ্বান জানান সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি।এবং মধ্যনগরের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দের সুশৃঙ্খলতা দেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মী সভার সমাপ্তি ঘোষনা করেন অদ্যকার কর্মীসভার সভাপতি কলিম উদ্দীন আহম্মেদ মিলন।

এসময় বক্তব্যের পাশাপাশি অতিথি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কৃষকদল সিলেটের সাংগঠনিক সম্পাদক আনিসুল হক,ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খান, মিসেস সালমা নজির, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহম্মেদ, সাবেক ছাত্রনেতা রেজাউল হক,জেলা বিএনপি নেতা আনসার উদ্দীন।

কর্মীসম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে মধ্যনগর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলদিয়ে স্বাগত জানানোর সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল হামিদ,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,মোসাহিদ তালুকদার,আবুল বাসার,বিপ্লব তালুকদার,মোঃকামাল হোসেন।

জেলা যুবদলের বনপরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন সোহল,যুগ্ন  আহ্বায়ক সাইদুর রহমান জিয়া,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,বাপ্পী হাসান,সদস্য সচিব মোছাব্বির হোসেন সাগর প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর