সিলেটে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল বাসেত সরকারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার একদল পুলিশ যানবাহন তল্লাশিকালে সিলেট ক্লাবের সামনে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সিএনজি যাত্রী জাকির হোসেনের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক জাকির হোসেন (৫০) গোয়াইনঘাট উপজেলার বগাইর হাওর গ্রামের আলী হোসেনের ছেলে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/ডি/এপি









