প্রযুক্তির জালে সাইবার প্রতারক, উদ্ধার ৮ লাখ ৬১ হাজার টাকা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ PM

প্রযুক্তির জালে সাইবার প্রতারক, উদ্ধার ৮ লাখ ৬১ হাজার টাকা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১১:৪৮:৩৬ AM

প্রযুক্তির জালে সাইবার প্রতারক, উদ্ধার ৮ লাখ ৬১ হাজার টাকা


সাইবার প্রতারণার মাধ্যমে চার ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। একই অভিযানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া অর্থ ও মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল তদন্তে নামে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে বিকাশ ও নগদের সাহায্যে প্রতারণা করে নেওয়া অর্থের অবস্থান শনাক্ত করে তা উদ্ধার করা হয়। একই প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধার কার্যক্রম শেষে মঙ্গলবার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ভুক্তভোগী ও প্রকৃত মালিকদের হাতে তাদের টাকা ও মোবাইল ফোন তুলে দেন।

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ এবং প্রতারণায় খোয়া যাওয়া অর্থ ও হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পুলিশের প্রযুক্তিনির্ভর এ ধরনের তৎপরতায় প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত তাদের হারানো অর্থ ও সম্পদ ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও জোরদার হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর