রাখাইনে তুমুল লড়াই, সীমান্তে আতঙ্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩০ PM

রাখাইনে তুমুল লড়াই, সীমান্তে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১০:২১:২৩ AM

রাখাইনে তুমুল লড়াই, সীমান্তে আতঙ্ক


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাংলাদেশের সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর জেরে সোমবার এক দিনের জন্য ঘুমধুম সীমান্তবর্তী প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। মিয়ানমারে সীমান্তের ওপাড় থেকে মর্টার সেলের একটি গুলি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসে পড়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম কুল এলাকায় মর্টার সেলের গুলিটি এসে পড়ে। এতে কেউ হতাহত না হলেও চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তঘেঁষা এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও একটি মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, মূলত তুমব্রু কোনারপাড়ার অদূরের টিলা থেকে বিদ্রোহী আরকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেল নিক্ষেপ করছিল। সেনাবাহিনীও মর্টার শেল নিক্ষেপ করে। এর ফলে মর্টার শেল এসে পড়েছে তুমব্রু পশ্চিম কূলে।

সোমবার সকাল থেকেই ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ ছিল। গত শনিবার থেকে আবারও মিয়ানমারের ভেতরের থেমে থেমে গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকার মানুষজন গোলা ও বোমার আওয়াজে আতঙ্কিত।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার থেকেই মিয়ানমারের ভেতরের থেমে থেমে গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছে। আজ আবারও ৩৩ নম্বর পিলার সীমানার ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তুমব্রু পশ্চিম কুলে সকাল থেকে মিয়ানমারের ভেতরের থেমে থেমে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, সকাল থেকে মিয়ানমারের ভেতরের গোলাগুলির কারণে ঘুমধুম সীমান্ত এলাকার বাইশ ফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রুুসরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রুুসরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকালে উখিয়া-টেকনাফের সীমান্তে মিয়ানমারের ওপারে সীমান্তের কাছে হেলিকপ্টারও উড়তে দেখা গেছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় সীমান্তের কাছে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, পালংখালীর আনজুমান পাড়া সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।আরাকান আর্মিসহ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন ও শীন রাজ্যের কয়েকটি শহর দখলে নিয়েছেন বিদ্রোহীরা। সম্প্রতি রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ জোরালো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর