সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ দাস (৪৫), তার স্ত্রী স্বর্ণা দাস (৪০) ও তাদের মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তুষি দাস (১৫)।
মঙ্গলবার সকালে জেলার তাড়াশ পৌর এলাকার বাড়োয়ারি বটতলা নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম বলেন, সকালে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার বারোয়ারী বটতলা মহল্লায় বিকাশ দাসের বাড়িতে গিয়ে প্রতিবেশিরা ঘরের মধ্যে বিকাশ, তার স্ত্রী ও কন্যার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আজকের সিলেট/বিবি/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








