জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে খাসিয়ার ছোঁড়া সিটা গুলিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে জমির উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ঐ যুবক অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোঁড়া সিটা গুলিতে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক আরও জানান নিহতের শরিরে বিভিন্ন স্থানে চিঠা গুলির চিহ্ন রয়েছে।তবে কি কারণে ঐ যুবক ভারতে প্রবেশের চেষ্টা করেছিল তা সঠিক জানা জায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, স্হানীয়রা জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ হতে ১২৯৪ পর্যন্ত এলাকার কাছাকাছি গরু চরাতে যায় আবার এই এলাকা দিয়ে দিন রাত ভারতীয় পণ্য সামগ্রী আনতে বাংলাদেশী যুবকরা প্রতিনিয়ত ভারতে অনুপ্রবেশ করে।যার ফলে সেখানকার স্হানীয় ভারতীয় খাসিয়াদের পান সুপারী জুম নষ্ট হয়।সেক্ষেত্রে খাসিয়ারা অনুপ্রবেশকারীদের প্রায় সময় তাড়া করে পাশাপাশি গুলি ও ছোঁড়ে।হয়তো সীমান্তে গরু চরাতে গিয়ে বা ভারতীয় পণ্য আনতে গিয়ে জুমের ক্ষতি সাধানের কারনে খাসিয়ারা গুলি চালিয়েছে বলে ধারনা করছেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তত করা হচ্ছে। কিকারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
তবে এবিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির কোন বক্তব্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








