ধর্মপাশায় মনাই নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ PM

ধর্মপাশায় মনাই নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৬:৫০:৪৮ AM

ধর্মপাশায় মনাই নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামের মনাই নদীতে মঙ্গলবার সকালে গোসল করতে গিয়ে প্রমোদ পাল (৫২) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে ডুবে তিনি হারিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রমোদ পাল সকাল ১০টার দিকে গোসল করতে নেমে আর উঠতে পারেননি। দীর্ঘ সময় তাঁর কোনো সন্ধান পাওয়া না গেলে, এলাকার মানুষ এবং স্থানীয় ফারুক মিয়া নদীতে নামেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফারুক মিয়া প্রমোদ পালের মৃতদেহ উদ্ধার করেন।

ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান জানান, এই মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায়, মৃতদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর