জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনির গাড়ি সহ আটক ২
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ PM

জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনির গাড়ি সহ আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০১:৪৪:৩৮ AM

জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনির গাড়ি সহ আটক ২


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনির গাড়ি সহ ২জন কে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন মুক্তাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম(২১)ও একই গ্রামের জালাল আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স রাত ১:২০ মিনিটে তামাবিল মহাসড়কের ৪ নং বাংলা বাজার শাহীন এন্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা হতে একটি ড্রাম ট্রাক ( সিলেট - মেট্রো- ড- ১১-০১১৪) আটক করে। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ২২ হাজার টাকা সমপরিমাণ। 
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর