বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন জানান, রাতে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন রেজাকে উকিলপাড়া পয়েন্ট থেকে থেকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন হামলায় আহত এক ব্যক্তির ভাই।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








