গত জুন মাসে পাহাড়ী ঢলে স্কুলের সমনের সড়কটি কয়েক জায়গায় ভেঙে যায়, প্রায় পাঁচ মাস গত হয়ে গেলেও সে সড়কের ভাঙা গুলি বাধা হয়নী। সড়ক না থাকায় বিকল্প ধান ক্ষেতের লাইল দিয়ে যাতায়াত করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারও যাত্রীরা।
সরজমিন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুল ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমনে গিয়ে দেখা যায়, গত বন্যায় পাহাড়ী ঢলে এ গুরুত্বপূর্ণ সড়কটি কয়েক জায়গায় ভেঙে যায়, কিন্তুু পাঁচ মাস গত হলেও স্হানীয় জনপ্রতিনিধিদের সড়কটি সংস্কারের কোনো উদ্যাগ নেই। তাই যাত্রীরা প্রতিনিয়তই হচ্ছেন ভোগান্তির শিকার।
স্থানীয়রা জানান, লক্ষীপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুল ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সামনের সড়কের যে অবস্থা দেখলে লজ্জা লাগে। লক্ষীপুর ইউনিয়নের বৃহত্তর বাজার হলো পশ্চিম বাংলাবাজার সপ্তাহে দুইদিন বাজারে ক্রয় বিক্রয়ের জন্য হাট বসে। আর এ হাটে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ সড়ক এটি। কিন্তুু পাঁচ মাস অতিবাহিত হলেও সংস্কার হয়নী এ সড়কটি।
স্থানীয়রা আরও জানান, রসরাই, নোয়াপাড়া, সুলতানপুর, হাছনবাহার, আলীপুর,বৈঠাখাই, নূরপুরসহ তিন ইউনিয়নের হাজারো মানুষ সপ্তাহে দুইদিন বাংলাবাজারে বিভিন্ন জিনিসপত্র ক্রয়বিক্রয় করেন। কিন্তুু এ সড়কটি ভাঙ্গা থাকায় হাজার-হাজার মানুষ চকবাজার হয়ে বাংলাবাজারে যেতে হয়। এতে ৫০ টাকার বদলে ১শত ৫০ টাকা ভাড়া দিতে হয়। ফলে টাকাও লাগে বেশি সময়ও লাগে বেশি।
দশম শ্রেণির শিক্ষার্থী লতা আক্তার জানান, লক্ষীপুর ইউনিয়নের দুইটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কের । কিন্তু এই প্রতিষ্ঠানের সামনের সড়কের অবস্থা খুবই করুন। স্কুলে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার মতো হাজারও শিক্ষার্থীদের। এ সড়কটি অতি তাড়াতাড়ি সংস্কারের দাবি জানাচ্ছি।
মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজকের সিলেটকে জানান, প্রতিনিয়তই শিক্ষার্থীদের এ সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়। সড়কের অবস্থা খারাপ থাকায় অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায়না। অতি তাড়াতাড়ি এ ভাঙ্গা সড়কের সংস্কার করা চাই।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম আজকের সিলেটকে বলেন, উর্বরতা কর্মকর্তাদের সাথে কথা বলেছি তাঁরা বলছেন গত বন্যার পর থেকে এখন পর্যন্ত কোন বরাদ্দ আসে নাই। বরাদ্দ আসলে কাজ শুরু হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুলের সভাপতি নেহার নিগার তনু আজকের সিলেটকে বলেন, লক্ষীপুরের সব কয়টি সড়কের মধ্য স্কুলের সামনের সড়কটি বেশি গুরুত্বপূর্ণ। অতি তাড়াতাড়ি এ সড়কের কাজ শুরু হবে।
আজকের সিলেট/ডি/এপি
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে 








