সিলেট সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৫ লাখ টাকার পণ্য আটক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ PM

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৫ লাখ টাকার পণ্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০২:৫৪:৫৭ PM

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৫ লাখ টাকার পণ্য আটক


সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। সোমবার বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, প্রসাধনী সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ট্রাউজার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর