সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অভিযানে ধরা পড়েছে অর্ধকোটি টাকা চোরাচালান।তবে, এসব অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কেউ ধরা পড়েনি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩২টি থ্রি পিস, ২১টি লেহেঙ্গা, সাড়ে ৬হাজার কেজি চিনি, ৬টি গরু, ১৯২ বক্স চকলেট, এক লাখ শলাকা সিগারেট ফিল্টার, ৮২৭ বোতল মদ, ২ বোতল বিয়ার এবং ১ হাজার কেজি বাংলাদেশী রসুন, ১৯২ কেজি কাঁচা মরিচ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকা ও একটি ইঞ্জিন চালিত ট্রলিসহ অন্যান্য মালামাল করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার ২৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
গোয়াইনঘাট প্রতিনিধি 








