টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ PM

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৪:২০:৩০ AM

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ


সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের হেড অফিসে কর্মরত ছিলেন।

শুক্রবার দুপুর ১টার টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসব নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর