মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর'র সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি। এসময় সীমান্তে মাদক, চোরাচালান ও প্রশাসনের সকল বিভাগে দূর্ণীতির বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান,দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, তৈবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, জুড়ী থানার ওসি মো. মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু,গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া,পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, মানিকসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাশ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া প্রমুখ।
পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
আজকের সিলেট/ডি/এপি
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








