পাথর কোয়ারি লুটপাটের অভিযোগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ পরানের দলীয় পদ স্থগিত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৯ PM

পাথর কোয়ারি লুটপাটের অভিযোগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ পরানের দলীয় পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৫:৪০:২৫ AM

পাথর কোয়ারি লুটপাটের অভিযোগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ পরানের দলীয় পদ স্থগিত


স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরই দৃশ্যপটে চলে আসেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের (শাহ পরান)। পাথূরে সম্পেদ ভরপুর সিলেটে জাফলংয়ের কোয়ারী ও তামাবিল স্থলবন্দরে গড়ে তোলেন আধিপত্য। এখানে শেষ নয়, গত ১৫ বছর আওয়ামীলীগের দখলবাজ, লুটেরাদের পূর্ণবাসনে মরিয়া হয়ে উঠেন তিনি। ওই সময় গুঞ্চন ছড়ায় ৬ আগস্ট রাতে এক বৈঠকে লুটেরাদের আশ্রয় দেয়ার শর্তে ২ কোটি টাকা আদায় করেন তিনি। সেই সাথে তাদের ব্যবসা বানিজ্য নিজের হেফাজতে নিয়ে নেন তিনি। ওই লুটেরা গোষ্টি ছিল সিলেট -৪ আসনের সাবেক এমপি ও প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদের মানি মেকার।

সরকার পতনে তারা দিশেহারা হয়ে পড়ায়, সেই সুযোগ শাহপরান হয়ে উঠেন ওদের মাথার ছায়া। এসব ঘটনা ছড়িয়ে পড়ে কানে কানে বহুদুর। অবশেষ শেষ রক্ষা হলো না শাহপরানের। তিনি নিজেই এখন নিদিরাম সর্দার। পাথর কোয়ারি থেকে বালু ও পাথর লুটপাটের অভিযোগে জেলা রফিকুল ইসলামের (শাহ পরান) বিএনপির যুগ্ম সম্পাদক দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

বুধবার বেলা দুইটার দিকে তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ১৪ অক্টোবর রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিতকরণের বিষয়টি জানানো হয়। এ পত্রের অনুলিপি জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকেও পাঠানো হয়। তবে তাঁদের কাছে এ অনুলিপি আজ দুপুরে পৌঁছেছে।

যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের জন্য রফিকুল ইসলামের সব দলীয় পদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কারও বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগের সত্যতা পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুটপাট শুরু হয়। এতে বিএনপি নেতা রফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর