সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ দিন এবং গ্রেফতার আরও ৩৩ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলায় গ্রেফতার সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ দিন এবং ৩২ আসামিদের ৫ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।
সংশ্লিষ্ট আদালত না থাকায় আসামিদের জামিন ও রিমান্ড আবেদন শুনানি ২০ অক্টোবর তারিখ ধার্য করেন আদালত।
৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা দায়ের করা মামলায় গত ৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান এম এ মান্নান।
আজকের সিলেট/ডি/এপি









