ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২১ AM

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৬:২৯:১৫ AM

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন


সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও তাকে মুক্তির দাবিতে জৈন্তাপুর উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। 

সোমবার দুপুর ২টায় জৈন্তাপুর বাস-স্টেশন এলাকায় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস শুকুর।

জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ ও মো. আলা উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানাই। রাজনৈতিক প্রতিহিংসায় শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল আহাদ, তানভীর আহমদ শাহীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম, ইসমাইল মিয়া রিপন, শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী কামাল আহমদ, ছাত্রনেতা তারেক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলওয়ার বিএনপি নেতা এম এ রাজ্জাক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,পূর্ব জাফলং ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন। 

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামীকে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর একমাত্র আসামি আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং ২ জন আসামীকে খালাস প্রদান করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর