ওসমানীনগরে চোরাই চিনি সহ দুই বিএনপি নেতা আটক ৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮ AM

মান্নান ও সুমনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি

ওসমানীনগরে চোরাই চিনি সহ দুই বিএনপি নেতা আটক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৮:৫৯:১৩ AM

ওসমানীনগরে চোরাই চিনি সহ দুই বিএনপি নেতা আটক ৬


ওসমানীনগর এলাকা থেকে এক ট্রাক ভারতীয় অবৈধ চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনির ট্রাককে স্কট দেয়া একটি নোহা গাড়ি ও দুটি মোটরসাইকেল সহ সিলেট মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ মোট ৬ জনকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে এ টনা  ঘটে।

স্থান সূত্রে জানা যায়, চিনির ট্রাক আটকে চাদাঁবাজি করতে গেলে স্থানীয় লোকজন প্রথমে ছিনতাইকারী সন্ধেহে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে জানা যায় তারা চিনির ট্রাকটি স্কট দিচ্ছিলেন। সুমন ও মান্নান আটকের পর স্থানীয় জনতা ও পুলিশকে তারা বিএনপি পরিচয় দিয়ে হুমকি দিয়ে চলে যেতে চায়, পরে ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

মান্নান ও সুমনকে বহিষ্কার
এদিকে, অবৈধ কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন ও ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কে দলের সকল পর্যায়ের পদপদবী থেকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।

রোববার এঘটনান পর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর