সিলেটে বিজিবির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ PM

সিলেটে বিজিবির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০২:৫৭:২০ AM

সিলেটে বিজিবির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন আটক


সিলেট ব্যাটেলিয়ান ৪৮ বিজিবি'র বাংলাবাজার বিওপি ও কালাইরাগ বিওপির অভিযানে ৫,৬০০ কেজি ভারতীয় চোরাই পণ্য সহ একটি টাটা ট্রাক ও একটি সিএনজি আটক করা হয়েছে।

রোবার আনুমানিক সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৫,৬০০ কেজি ভারতীয় আপেল,১,৭৫০ কেজি চিনি, ও ২৩ বোতল মদ,১৭০০ কেজি বাংলাদেশী রসুন,১০০ কেজি সুপারী,একটি টাটা ট্রাক এবং একটি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য-৭৮,৫৭,০০০.০০ (আটাত্তর লক্ষ সাতান্ন হাজার) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হচ্ছে বলে জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর