সিলেটে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪১ PM

সিলেটে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৫:২২:২৯ AM

সিলেটে রাতে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা


সিলেটে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার রাত ১টা পর্যন্ত সিলেটে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে,সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর