গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১১:৫৮:৩৮ AM

গোলাপগঞ্জে র‍্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিলাদুর রহমান রিপনকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত রিপন উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার সন্ধা ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার থেকে র‍্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলকে পণ্ড করতে রিপনসহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালায় তারা। এসময় আবু তাহের নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আবু তাহেরের মা হাজিরা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে (মামলা নং-সি আর ৩১২/২০২৪ইং) একটি মামলাটি দায়ের করেন। এই মামলায় এজহারভুক্ত ৩ নং আসামী রিপন। এছাড়াও আরো একটি মামলায় ৩নং আসামী সে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব আসামীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আজকের সিলেট/এসআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর