গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ নারী আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২১ PM

গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ নারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৬:৪৩:০৮ AM

গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ নারী আটক


গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র সিলেট ৪৮ ব্যাটালিয়নের একটি টহল টিম মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে এ তিজনকে আটক করে। আটকরা হলেন-  মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিযা গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) ও একই জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

তবে এসময় মানব পাচারকারী রূপন (২২) পালিয়ে যান। তিনি  গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান- বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী রূপন দ্রুত পালিয়ে যায়। আটক তিন নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর