বন্দরবাজারে গ্রেফতার হলেন কানাইঘাট আ.লীগের নেতা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৩ AM

বন্দরবাজারে গ্রেফতার হলেন কানাইঘাট আ.লীগের নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৫:২৮:৩৪ AM

বন্দরবাজারে গ্রেফতার হলেন কানাইঘাট আ.লীগের নেতা


নগরী বন্দরবাজার থেকে গ্রেফতার হয়েছেন এক আওয়ামী লীগ এক নেতা। গ্রেফতারকৃত মীর আবদুল্লাহ (৩৭) কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের পুত্র।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় র‌্যাব-৯।

মীর আবদুল্লাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর