র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ১৪ এর যৌথ অভিযানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক (২২) ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে(২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আশিকুর রহমান আশিক ময়মনসিংহ ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো.হাসিম উদ্দিনের ছেলে ও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে ও সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতার শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









