কুলাউড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৯ AM

কুলাউড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৩:০৭:০৪ AM

কুলাউড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪


কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বখশ ও রকি হাসান রিংকু।

সোমবার সকালে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গোলাম আপছার জানান, রোববার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর