৩ আসামীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৭ AM

৩ আসামীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০২:৩৩:৩৮ AM

৩ আসামীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সাজা ও সিআর মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে । রবিবার সন্ধার পর শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে থানার এস আই মোঃ জহিরুল ইসলাম,  এস আই মোঃ আবুল কাশেম, এ এস আই আল মামুন সহ একদল পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ১ জন নারী আসামী ও পরোয়ানা সাজা ভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত পরোয়ানা সাজা প্রাপ্ত  আসামীরা হলেন - শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামণডোরা ইউনিয়নের ব্রামণডোরা আখড়া গ্রামের মৃত- তাহির মিয়া ছেলে আজদু মিয়া ( ৪৫ ), নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের সৈয়দ জমির আলী ছেলে সৈয়দ মুমিন আলী ( ৪৩)  এবং সিআর মামলার আসামী  পৌর শহরে সুদিয়াখলা গ্রামের আঃ সালাম এর মেয়ে তাসলিমা আক্তার (২৮) ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এ প্রতিনিধিকে বলেন , উপজেলায় ৩ আসামী দীর্ঘ দিন ধরে পলাতক ছিল । এদিকে  দুটি ইউনিয়ন থেকে দুজন এবং পৌর শহর থেকে ১ জন নারীকে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয় ।

আজকের সিলেট/

সিলেটজুড়ে


মহানগর