দোয়ারাবাজারে মদের চালানসহ ব্যবসায়ী আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৮ AM

দোয়ারাবাজারে মদের চালানসহ ব্যবসায়ী আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০১:২৪:৫৬ AM

দোয়ারাবাজারে মদের চালানসহ ব্যবসায়ী আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মদের চালানসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ইয়াহিয়া (২৪) ছাতকের নোয়ারাই ইউপির মানিকপুর গ্রামের মজনু মিয়ার পুত্র। 

রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই আশ্রাফ খাঁন ও এএসআই রায়হানের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে বাংলাবাজার-দোয়ারাবাজার সড়কের মাজেরগাঁও এলাকা হতে ১৯ বোতল ভারতীয় মদসহ ব্যাবসায়ী ইয়াহিয়া (২৪) কে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর