জাফলংয়ে ছাত্রদলের ব্যনারে বহিষ্কৃতদের সংবাদ সম্মেলন, তোলপাড়
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৪ AM

জাফলংয়ে ছাত্রদলের ব্যনারে বহিষ্কৃতদের সংবাদ সম্মেলন, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১২:৩৭:৫৪ PM

জাফলংয়ে ছাত্রদলের ব্যনারে বহিষ্কৃতদের সংবাদ সম্মেলন, তোলপাড়


গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ব্যানর ব্যবহার করে সংবাদ সম্মেলন করেছেন দলটির বহিষ্কৃত চার নেতা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন দলটির নেতাকর্মীরা। তাদের এ বিতর্কিত কর্মকাণ্ডে উপজেলাজুড়ে তোলপাড় চলছে।

সংবাদ সম্মেলনের আয়োজক বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন (২৬), ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সুমন শিকদার (২৮), সহ সভাপতি পারভেজ শিকদার (৩০) ও রুবেল আহমেদ (২৭)।

রোববার দুপুরে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে জাফলং জিরো পয়েন্টে ইসিএ ঘোষিত এলাকা থেকে পাথর উত্তোলন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে ইউনিয়ন ছাত্রদলের ব্যানার ব্যবহার করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দাবিদার আজির উদ্দিন। তবে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ দাবি করেছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একজন বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় অংশ নেয়ার তাদেরকে দল থেকে বহিষ্কার করে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল। আর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার দাবি করেছেন তাদের বহিষ্কারাদেশ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এটি নিয়ে এখন চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ফলে তাদের দলীয় পদপদবর ব্যবহার করে সংবাদ সম্মেলনের আয়োজনটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই মানুষের সম্পদের লুটপাটের নিরাপত্তায় এখন পর্যন্ত আমিসহ আমরা ছাত্রদলের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে, তামাবিল ক্যাম্প এবং কাস্টমসের লুটপাটের মালামাল উদ্ধারকাজে আমরাই সহায়তা করেছি।

বিষয়টি বিয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কোন বিষয় আমার জানা নেই। সুতরাং তাদের সাথে দলের কোন সম্পর্ক নেই।

আর সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেছেন, তাদের বহিষ্কারাদেশ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত হলে তার দায় দল নেবে না। তাদের বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে্। এখন কেন্দ্র থেকে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সংকটাপন্ন এলাকা ঘোষিত পর্যটন কেন্দ্র জাফংয়ে রাতের আধারে চলছে পাথর হরিলুট। এবিষয় আমাদের হাতে থাকা ভিডিও চিত্রের ভিত্তিতে রোববার আজকের সিলেট এ একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এটি নিয়ে সিলেটজুড়ে এখন তোলপাড় চলছে।

আরো পড়ুন :
জফলংয়ে রাতের আধারে চলছে পাথর হরিলুট, নেতৃত্বে ছাত্রদলের চার নেতা

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর