সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৫অক্টোবর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট শিব মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্যেদিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গা পূজা। এ বছর জৈন্তাপুর উপজেলায় ২৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব।
প্রস্তুতি সভায় জৈন্তাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিবারন দাস এর সভাপতিত্বে সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, সাধারন সম্পাদক সুলাল চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সহসভাপতি, অধীর মোহন চক্রবর্তী,নান্টু ধর,উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি প্রনত কান্ত দেব, সাধারণ সম্পাদক রতন দেব, যুগ্ম -সাধারন সম্পাদক অর্জুন বিশ্বাস,ধীরু দেবনাথ,চমক নাগ, চৈতন্য বিশ্বাস,সুষেন দেব, রিন্টু পাল,শ্রী পান্ডব মাধব দাস,সুব্রত মোহন ধর,নিত্য লাল বিশ্বাস,নগেন্দ্র রায়, কটন বিশ্বাস, রাম সরকার,নিতাই সরকার,সুজিত দে লিটু, ভক্ত দাস, দিগেস দাস,দিলিপ দেবনাথ,রবীন্দ্র চক্রবর্তী,কিশোর দেব, সজল বিশ্বাস, মহেন্দ্র সরকার,স্বপন চন্দ,লিটন সিং,সঞ্জিত পাল,স্বপন , সঞ্জয় রায়,সুসেন বিশ্বাস,রঞ্জিত দাসসহ বিভিন্ন পূজা মন্ডপের পূজারিবৃন্দ।
আজকের সিলেট/এসসিজে









