দোয়ারাবাজারে চার আ.লীগ নেতা আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ AM

দোয়ারাবাজারে চার আ.লীগ নেতা আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৭:২৪:০৪ AM

দোয়ারাবাজারে চার আ.লীগ নেতা আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে আওয়ামীলীগ ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫). উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর (৫৩), শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মাঝেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আজকির এর পুত্র গোলাপ মিয়া।

শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে তিন জনকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতা মামলায় আওয়ামীলীগের এই চার নেতাকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর